Niet blij met je aankoop? Geeft niet! Je kunt artikelen tot 30 dagen retourneren
Met een cadeaubon zit je altijd goed. De ontvanger kan de cadeaubon voor alles uit ons assortiment inwisselen.
Tot 30 dagen retourrecht
ভারতে অন্যেরা বাবা-মায়ের অর্জিত সম্পত্তিতে পান জমি-বাড়ি, গয়না, টাকা-পয়সা আর বাঙালি এর সাথে পায় বিশাল লাইব্রেরি। মানে বই। যেমন ধরুন, আমার নিজের প্রায় সমস্ত ক্লাসিক পড়া পারিবারিক সূত্রে পাওয়া বইগুলো থেকেই। আর এই পড়তে গিয়েই শুরু সমস্যার। বেশিরভাগ ক্লাসিকই সস্তার চক্করে এত অযত্নে তৈরি হয় যে বছর দশ পেরোতে না পেরোতেই সেই বইয়ের পাতা ছিঁড়ে যায়, পাতার ছাপা হয়ে যায় হালকা। এত খারাপ আঠায় বাঁধাই হয় বই, যে পোকার ইকো-সিস্টেম গড়ে ওঠে। আমাদেরকে এই সমস্যার সমাধান এনে দেয় দিল্লির অত্যাধুনিক প্রেসগুলো। যারা ছাপা থেকে বাঁধাই করতে গ্যারান্টি দেয় আমাকে। ফলে পাঠককে যে বই তুলে দিই তা আন্তর্জাতিক গুণগত মানের বই। তাই এই প্রজন্ম সেই বই নিশ্চিন্তে তুলে দিতে পারেন তার পরের প্রজন্মকে। এই ভরসাতেই হাওয়াকল শুরু করে বাংলা ক্লাসিক সিরিজ। প্রথম ক্লাসিক সিরিজ 'শরৎ সমগ্র' বিপুলভাবে সফল হয়। এই সিরিজেই এবার পুজোয় এসেছে 'রবীন্দ্র গল্পসমগ্র' বক্সসেট।
Hoi! Ik ben Libroamiko, je boekadviseur.
Hoe kan ik je helpen?